|
হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় জাসদ নেতা ধীমন বড়ুয়ার প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
|
![]() হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় জাসদ নেতা ধীমন বড়ুয়ার প্রতিবাদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়ান ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।একটি সংখ্যালঘু পরিবারের উপর নারকীয় এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পাশাপাশি জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার বাসিন্দারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে-উক্ত গ্রামের অমল এবং বিমলের বোন ও মেয়ে প্রতিদিনের ন্যায় গ্রামের পুকুরে স্নান করতে গেলে একই গ্রামের দূর্ধর্ষ সন্ত্রাসী ও বখাটে যুবক হুমায়ুন ও শরীফ গোপনে স্নানের দৃশ্য তাদের মোবাইল ফোনে ভিডিও ও স্থিরচিত্র ধারন করে নানাভাবে উত্যক্ত করতে থাকে বিষয়টি ভুক্তভোগী মেয়েরা তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনার প্রতিবাদ ও গ্রামের প্রতিনিধির কাছে নালিশ প্রদান করে। বিষয়টি শরীফ ও হুমায়ুন জানতে পেরে ক্ষীপ্ত হয়ে তারা তাদের সন্ত্রাসী বাহিনীসহ অর্ধশতাধিক লোকজন নিয়ে ভোক্তভূগী অমল ও বিমলের পরিবারের লোকজন ও তাদের বাড়ি ঘরে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় নারী পুরুষ সহ অনেকেই মারাত্নক ভাবে আহত হয়।আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংখ্যালঘু পরিবারের উপর নারকীয় হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশের মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলায় আহতদের ছবি ভাইরাল হয়ে পড়ায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে।দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জোরালো হচ্ছে। এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটিরি সহ- সম্পাদক ধীমন বড়ুয়া জানান, “গোটা পৃথিবী মহামারী “করোনা ভাইরাসের” প্রভাবে আজ স্থবির।পৃথিবীর সব মানুষের ন্যায় বাংলাদেশের মানুষও আজ ভীতসন্ত্রস্থ হয়ে কঠিন সময় পার করছে অথচ এই লকডাউনের সময় একটি সংখ্যালঘু পরিবারের উপর নারকীয় তান্ডব চালিয়েছে কিছু মানুষরুপী নর্দমার কীটগুলো। এই নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি”।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
