মঙ্গলবার থেকে ইফতার বিক্রি করতে পারবে প্রতিষ্ঠিত রেস্তোরাগুলো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 April, 2020, 6:58 PM
মঙ্গলবার থেকে ইফতার বিক্রি করতে পারবে প্রতিষ্ঠিত রেস্তোরাগুলো
ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরাগুলো আগামীকাল মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোন ধরণের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। উদ্ভুত এ সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।