ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নৌরুটে স্রোতের মতো ঢাকায় ঢুকছে মানুষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 2:57 PM

নৌরুটে স্রোতের মতো ঢাকায় ঢুকছে মানুষ

নৌরুটে স্রোতের মতো ঢাকায় ঢুকছে মানুষ

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ দিয়ে ফেরিতে করে পদ্মা নদী পার হচ্ছেন শত শত গার্মেন্টস কর্মী। তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে এসে সেখান থেকে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। বুধবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ফেরিগুলোতে গাদাগাদি কোরে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়।

এ প্রসঙ্গে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন্টস কর্মী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ফেরিতে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এদের অধিকাংশই গার্মেন্টন কর্মী।

তিনি আরও জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে দিনের বেলায় ছয়টি ফেরি চলাচল করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status