করোনা পরিস্থিতিতে সংকটে পড়া তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন কুমিল্লা লাকসামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক। বুধবার লাকসামের বিভিন্ন গ্রামে অসহায় ও দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন ফারুক রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেডের চেয়ারম্যান। তিনি ইতিমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্নস্থানে উন্নতমানের পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও গ্লাভস বিতরণ করেন। সাধ্যমতো খাদ্য সহায়তা দিচ্ছেন নিজ এলাকার মানুষকে। তারই ধারাবাহিকতায় বুধবার লাকসামে তিন হাজার অসহায় ও দরিদ্র মানুষদের কাছে সহায়তা পৌঁছে দেন।
দেলোয়ার হোসেন ফারুক বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের কর্মী হিসেবে মানুষের সহায়তায় কাজ করছি। লাকসামের সন্তান হিসেবে প্রথমে চেষ্টা করছি