ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখেন রমিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 3:19 PM

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখেন রমিজ

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখেন রমিজ

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বাংলাদেশের বাঁহাতি ওপেনার ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিংয়ে তার স্বদেশী তারকা সাঈদ আনোয়ারের ছায়া দেখতে পান। তামিমের সঙ্গে এক ইউটিউব লাইভ আড্ডায় এ কথা বলেছেন রমিজ।

সঞ্চালক হিসেবে প্রসঙ্গটা এনেছিলেন রমিজই। তামিমকে জিজ্ঞেস করেন, ‘তোমার পছন্দের বাঁহাতি ব্যাটসম্যান কে?’ উত্তরে তামিম বলেন, ছোট থেকেই সনাৎ জয়াসুরিয়া ও সাঈদ আনোয়ারের ব্যাটিং দেখে বড় হয়েছি।

ঠিক তখনই তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় রমিজ বলেন, তোমার ব্যাটিংয়ে সাঈদ আনোয়ারের ধাঁচ আছে। তোমার ব্যাটিং আমাকে তাঁর কথা মনে করিয়ে দেয়। আমি তার সাথে অনেক খেলেছি। সেও একজন প্রকৃতিপ্রদত্ত ব্যাটসম্যান ছিল তোমার মত।

তবে তামিম নিজে এমনটা মনে করেন না। বিনয়ী স্বরে আপত্তি জানিয়ে তামিম বলেন, ‘আমি এমন মনে করি না। সাঈদ আনোয়ার অন্য উচ্চতার ব্যাটসম্যান ছিলেন।

এসময় শর্ট বল মোকাবিলা করার কৌশল রপ্ত করতে কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমাদের কন্ডিশনে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মত বল এত বাউন্স করে না। প্রায় ৭-৮ বছর আগে আমি কুমার সাঙ্গাকারার সাথে কথা বলেছিলাম।

‘সাঙ্গাকারা বলেছিলেন, শর্ট বল খেলার উত্তম উপায় হল শরীরকে সামনে রাখা। শরীর সামনে রেখে তুমি শর্ট বল ভালো খেলতে পারবে। তাহলে তুমি শর্ট বলের বিপক্ষে টিকে থাকতে পারবে। বল ঠেকতে পারবে অথবা হুক বা পুল শর্ট খেলতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status