ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ব্রিটেনে মাত্র ২০ মিনিটেই মিলছে করোনা টেস্টের রিপোর্ট!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 4:13 PM

ব্রিটেনে মাত্র ২০ মিনিটেই মিলছে করোনা টেস্টের রিপোর্ট!

ব্রিটেনে মাত্র ২০ মিনিটেই মিলছে করোনা টেস্টের রিপোর্ট!

নতুন পদ্ধতিতে করোনাভাইরাস টেস্ট শুরু করেছে যুক্তরাজ্য। মাত্র ২০ মিনিটের মধ্যেই মিলবে এই করোনা টেস্টের রিপোর্ট। বৃহস্পতিবার করোনা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তিনি বলেন, এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর প্রয়োজন হবে না। সুতরাং আপনি স্পটে বসেই মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল পেয়ে যাবেন।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বল্পসময়ে করোনা টেস্টের এ প্রক্রিয়া প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। এবার বৃহদাকারে ব্যবহারে এর ফলাফল কেমন আসে তা জানার চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ সরকার। হ্যানকক বলেন, যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই টেস্ট শুরু করবো।

২০ মিনিটে করোনা টেস্টের এই ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status