ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
তামিম শো’তে থাকবেন না সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 4:16 PM

তামিম শো’তে থাকবেন না সাকিব

তামিম শো’তে থাকবেন না সাকিব

তামিমের অতিথি হচ্ছেন না সাকিব আল হাসান। তবে সাকিবের না থাকা নিয়ে বেশি আলোচনা চান না তামিম। গত ২ মে ইনস্টাগ্রাম লাইভ দিয়ে এই শো শুরু করেছিলেন তামিম। তৃতীয় পর্ব থেকে শো এনেছেন ফেইসবুক লাইভে। শেষ পর্ব হবে শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায়, যেখানে তামিমের অতিথি মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে তামিম আড্ডা দিয়েছেন কেন উইলিয়ামসনের সঙ্গে। এই শো শেষেই তামিম জানালেন সাকিবকে না পাওয়ার কথা।

“আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। একটু খারাপও লাগছে, কারণ আমি যতদিন এই শো করেছি, উপভোগ করেছি। আমাদের শেষ এপিসোড হবে শনিবার। আশা করি সবাই দেখবেন।”

“আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। অনেককে দেখেছি (বলতে) যে ‘সাকিব কখন আসবে, সাকিব কখন আসবে…’। আমি তার সঙ্গে প্রায় ৭-৮ দিন বা ১০-১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। চেয়েছিলাম, শেষ শো আমরা ৫ জন মিলে করব। এটিই আমার সবচেয়ে বড় ইচ্ছে ছিল। দুর্ভাগ্যজনকভাবে হয়তো তার কোনো ব্যক্তিগত কারণে সে জয়েন করতে পারবে না আমাদের সঙ্গে।”

তামিমের চাওয়া, সাকিবকে নিয়ে চর্চা বেশি না হোক। চার জনের আড্ডা সবাই উপভোগ করুক। এটা নিয়ে বেশি আলোচনার দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতে পারে। সবার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আমি অন্যদের প্রতি কৃতজ্ঞ, যারা রাজী হয়েছে। আমরা পাঁচ জন একসঙ্গে করতে পারব না, তবে চার জন একসঙ্গে অবশ্যই করছি। আশা করি, আপনারা উপভোগ করবেন।

এই শোতে তামিমের প্রথম অতিথি ছিলেন মুশফিকুর রহিম। এরপর এসেছেন মাহমুদউল্লাহ। জমজমাট তৃতীয় পর্বে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আরেক পর্বে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ ছিলেন একসঙ্গে। সেখানে বিশেষ অতিথি হিসেবে কিছুক্ষণ ছিলেন নাসির হোসেন। সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার একসঙ্গে ছিলেন এক পর্বে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ছিলেন ফাফ দু প্লেসি। এরপর এসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। দেশের তিন ক্রিকেটার মুমিনুল হক, লিটন দাস ও সৌম্য সরকার ছিলেন এক পর্বে, সেখানে বিশেষ অতিথি ছিলেন তাইজুল ইসলাম। সাবেক তিন অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদের পর্বে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। এরপর কেন উইলিয়ামসন হয়ে একসঙ্গে দেশের চার সিনিয়রকে দিয়ে শেষ হচ্ছে শো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status