ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চীনের প্রেসিডেন্ট ভেবে কিমের কুশপুত্তলিকা দাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 6:21 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 June, 2020, 6:23 PM

চীনের প্রেসিডেন্ট ভেবে কিমের কুশপুত্তলিকা দাহ

চীনের প্রেসিডেন্ট ভেবে কিমের কুশপুত্তলিকা দাহ

লাদাখে চীন সেনার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে চীনা প্রেসিডেন্ট ভেবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুতুল পোড়ানোর মিশনে নেমে গেছেন ভারতের একদল বিজেপি কর্মী। এরইমধ্যে তাদের এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুরু হয়ে গিয়েছে কটাক্ষ, সমালোচনাও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। বিভিন্ন জায়গায় চলছে চীনবিরোধী বিক্ষোভ।

সেভাবেই বৃহস্পতিবার (১৮ জুন) পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি কর্মীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু কর্মসূচি পালন করতে গিয়ে বেঁধেছে বিপত্তি।

স্থানীয় এক বিজেপি নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিম জং উনকেই বলে ফেলেছেন চীনের প্রেসিডেন্ট। এরপর থেকেই বিষয়টি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগামধ্যমে। এ নিয়ে অবশ্য অনেকে কটাক্ষও করেছেন। বলছেন, আসল শত্রুকে চিনতে না পারলে বিপদ আরো বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status