ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আকাশে রহস্যময় সবুজ আলো নাকি অশুভ ইঙ্গিত, বিজ্ঞানীরা অবাক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 6:46 PM

আকাশে রহস্যময় সবুজ আলো নাকি অশুভ ইঙ্গিত, বিজ্ঞানীরা অবাক!

আকাশে রহস্যময় সবুজ আলো নাকি অশুভ ইঙ্গিত, বিজ্ঞানীরা অবাক!

মাঝে মধ্যেই কছু বিরল ঘটনাক্রম আমাদের বারবারই অবাক করে। কিন্তু কিছু ঘটনা কখনও ঘটে যায়, যা মানুষ যেন সংজ্ঞায়িত করতে পারে না। বুঝতে পারে না বিজ্ঞানও। তেমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি আকাশে এক অবাক করা সবুজ আলো দেখা দিয়েছে, স্থানীয়রা মনে করছেন এ এক অশুভ ইঙ্গিত।

এঘটনায় রীতিমতো অবাক হয়েছেন বিজ্ঞানীরা, তাদের কাছে এর কোনও নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তারা নিজেদের মতো করে এর এক রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন এটি কোনও মহাজাগতিক বর্জ্য হতে পারে। মানে কোনও স্যাটেলাইটের ভগ্নাবশেষ এটি হতে পারে। হতে পারে এটি কোনও রকেটের ভগ্নাংশও। তবে একেবারে নিশ্চিত হয়ে বলার উপায় নেই, এটি ঠিক কী।

ক্যানবেরায় উপস্থিত নাসার প্রতিনিধি জানিয়েছেন, সম্ভবত এটি লোহার তৈরি কোনও দ্রব্য, যেটি দ্রুত গতিতে যাচ্ছে। যার ফলে এই সবুজ আলো তৈরি হয়েছে। এটির ওজন আ‌নুমানিক ১০০ টন হতে পারে। এটি ক্রমাগত পুড়ে যাচ্ছে বলে এমন সবুজ রং তৈরি হয়েছে। যদিও স্থানীয়রা কেউ কেউ বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। তাই হঠাৎ করে সবুজ আলোর ছটা তাদের মনে ‘‌অপবিত্র’ ইঙ্গিত দিচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status