ভেন্টিলেটর খুলে এসির সংযোগ, শ্বাসকষ্টে মৃত্যু করোনা রোগীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 7:59 PM
ভেন্টিলেটর খুলে এসির সংযোগ, শ্বাসকষ্টে মৃত্যু করোনা রোগীর
গরমে একটু আরাম পেতে করোনা রোগীর ভেন্টিলেটরের সংযোগ খুলে দেওয়া হয়েছিল এসির লাইন। এমন ঘটনায় গুরুতর অবস্থায় থাকা ওই করোনা রোগীর মৃত্যু হয়। সোমবার রাতে ভারতের রাজস্থান রাজ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভারতের রাজস্থানের এমবিএস হাসপাতালের আইসিইউতে ছিলেন ওই রোগী। গত সোমবার রাতে ওই রোগীকে তার কিছু আত্মীয় দেখতে আসেন। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর ওই আত্মীয়দের গরম লাগা শুরু করে। গরমে অসহ্য হয়ে পড়ে তারা ভেন্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ দেন। পরে ভেন্টিলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে ওই রোগীর অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। এক পর্যায়ে ওই রোগী মারা যান।
রোগীর পরিবার যখন রোগীর অবস্থার অবনতি লক্ষ্য করেন, তারা সিপিআর করানো ডাক্তারদের জানিয়েছিল ততোক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিলো। এই ঘটনার পর ওই রোগীর স্বজনরা উল্টো হাসপাতাল কর্তৃপক্ষকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, করোনার চিকিৎসায় ভ্যান্টিলেটর খুব গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। এর মাধ্যমে গুরুতর অবস্থায় থাকা করোনা রোগীরা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নিতে পারেন।