ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই: গ্যাব্রিয়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 8:28 PM

পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই: গ্যাব্রিয়েল

পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই: গ্যাব্রিয়েল

করোনাভাইরাস সংকট কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। গেল বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজ জয়ের স্বাদ নিয়ে এবার ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট খেলবে ক্যারিবীয়রা। তাই নিজ মাঠের সিরিজের পেস অ্যাটাকের উপর আস্থা রাখতে বললেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। আসন্ন সিরিজে পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানান তিনি।

ক্যারিবীয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সফরকারী ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে অশোভন আচরণ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন গাব্রিয়েল। সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে রুটকে উদ্দেশ্যে করে গ্যাব্রিয়েল বলেছিলেন, ‘তুমি কি ছেলেদের পছন্দ করো’? পাল্টা উত্তরে রুট বলেছিলেন, ‘সমকামী হবার ক্ষেত্রে কোন ভুল নেই’।

কিন্তু গাব্রিয়েল এমন আচরণ আইসিসি আচরণ বিধি লংঘনের শামিল। তাই চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞাও পান তিনি।

স্টাম্পের মাইক্রোফোনে কেবলমাত্র রুটের বক্তব্যই শুনতে পাওয়া গিয়েছিলো।

করোনাভাইরাসের কারণে রুদ্ধদার স্টেডিয়ামে আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড।  অবশ্য পুরনো স্মৃতিকে সামনে আনতে নারাজ ছিলেন গাব্রিয়েল। গতকাল ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘আমি সত্যিই এটি নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এটি নিয়ে কথাও বলতে চাই না। তারা যেমন আচরণ করেছিলো, তা ফুটে উঠেছিলো। আমি শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই’।

তিনি আরো বলেন, ‘এ নিয়ে আমার মধ্যে কোন কঠোরানুভূতি নেই। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। সে জো রুট বা বেন স্টোকস বা যে কেউই হোক, তাদের আউট করার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করবো, নির্দিষ্ট কোন খেলোয়াড়কে টার্গেট নেই’।

ইংল্যান্ডে পৌছে ওয়েস্ট ইন্ডিজ দল এখন কোয়ারেন্টাইনে আছে এবং ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন করছে। এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এজ বোলে আগামী ৮ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

করোনাভাইরাসের কারনে বায়ো-সুরক্ষিত অবস্থায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তবে গাব্রিয়েল মনে করেন না, এটি মাঠে খেলোয়াড়দের মানসিকতায় কোন পরিবর্তন আনবে।

২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমানের পর ওয়েস্ট ইন্ডিজ পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানান গাব্রিয়েল। তিনি বলেন, ‘আমি মনে করি না, ক্যারিবীয়ান দ্বীপে আমরা যে পরিকল্পনায় ছিলাম, তা পরিবর্তনের প্রয়োজন আছে। যা নষ্ট হয়নি, সেখানে এমন কিছু করা উচিত হবে না’।

বাঁ-পায়ে গোড়ালির চোট কাটিয়ে উঠার চেষ্টা করছেন গাব্রিয়েল। ইনজুরির কারনে ১৪ দলের মূল টেস্ট স্কোয়াডে গাব্রিয়েলকে রাখা হয়নি। তাই দলে থাকা ১১জন রির্জাভের দলে রাখা হয়েছে তাকে।

তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ম্যাচের আগে, ৮৫ থেকে ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন গাব্রিয়েল।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status