ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নাটোরে নতুন করে এসিল্যান্ডসহ আরো ১৯ জন করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 June, 2020, 8:25 PM

নাটোরে নতুন করে এসিল্যান্ডসহ আরো ১৯ জন করোনায় আক্রান্ত

নাটোরে নতুন করে এসিল্যান্ডসহ আরো ১৯ জন করোনায় আক্রান্ত

নাটোরে নতুন করে আরো  ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১১৫ জন। জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫২ জন।  শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, আক্রান্তরা হলেন নাটোর সদরে এসিল্যান্ডসহ ১০ জন, বাগাতিপাড়া উপজেলায় ৫ জন, বড়াইগ্রাম উপজেলায় ৩ জন ও  লালপুর উপজেলার ১ জন।

গত ১৭ জুন ২৮ জন নমুনা দিলে তা রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় ভাইরোলজি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ১৯ জনকে করোনা শনাক্তের বিষয়টি অবহিত করা হয়। তবে তার সবাই মোটামুটি সুস্থ আছেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status