ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সেবার শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ খোরশেদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 June, 2020, 8:21 PM

সেবার শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ খোরশেদের

সেবার শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ খোরশেদের

করোনা আক্রান্তদের দাফনে এগিয়ে আসা নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার কার্যক্রমের শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ করেছেন।

আজ শুক্রবার মাসদাইর, গুদারাঘাট, গলাচিপাসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ শুরু করেন। তিনি ১৮ টাকায় ৬টি ডিম প্রতিটি পরিবারে বিক্রি করেন। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
করোনায় শুরু থেকে এখন পর্যন্ত খোরশেদ ৬০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, ৮৪টি দাফন ও সৎকার করণ যার মধ্যে ৯টি স্বাভাবিক মৃত্যু ও বাকিগুলো করোনা আক্রান্ত ও করোনার উপসর্গে মৃত্যু রয়েছে, ৬ হাজার পরিবারে সরকারি ত্রাণ ও ৬ হাজার ৭শ পরিবারে ব্যক্তিগত ত্রাণ বিতরণ, ৯ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ১০ হাজার পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ, দেড় হাজার পরিবারে ৩০ শতাংশ ভর্তুকি মূল্যে খাদ্য প্রদান, ১২ টাকা হালি ভর্তুকি মূল্যে ডিম প্রদান করেছেন।

এ ছাড়াও সম্প্রতি শুরু হওয়া প্লাজমা ও অক্সিজেন টিমের কার্যক্রমে তার টিম ১৬ জনকে প্লাজমা প্রদান ও ১৮ জনকে অক্সিজেন সাপোর্ট প্রদান করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status