ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
২ হাজার খেজুরবীজ রোপণ করলেন শিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 10:11 PM

২ হাজার খেজুরবীজ রোপণ করলেন শিক্ষক

২ হাজার খেজুরবীজ রোপণ করলেন শিক্ষক

দেশি খেজুর গাছ ও খেজুরের জন্য এক সময়কার বিখ্যাত জেলা ফরিদপুর। এখান থেকে যখন দেশি খেজুর গাছ প্রায় বিলুপ্তি হতে চলেছে, ঠিক সেই সময় ফরিদপুরে ২ হাজার দেশি খেজুরের বীজ রোপণ করলেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক নুরুল ইসলাম।

প্রতি মাসে একটি ভালো কাজ করার সেই নুরুল স্যার শনিবার ও রোববার দুই দিনে ফরিদপুর শহরের রোড় ডিভাইডারে এসব দেশি খেজুরের বীজ রোপণ করেন।

তিনি শহরের টেপাখোলা রেল ক্রসিংয়ের পশ্চিমপাড় মুজিব সড়ক থেকে শুরু করে পুলিশ লাইন, জেলা প্রশাসকের কার্যালয়, পৌর ভবন, জনতা ব্যাংকের মোড়, আলীপুর, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম খাবাসপুরের প্রধান সড়কের রোড ডিভাইডারগুলোর মাঝখানে খেজুরের বীজ রোপণ করেন।

শিক্ষক নুরুল ইসলাম জানান, খেজুর গুড়ের জন্য প্রসিদ্ধ আমাদের ফরিদপুর জেলা। কিন্তু কালক্রমে ফরিদপুর থেকে খেজুরগাছ হারিয়ে যাচ্ছে।

তিনি জানান, প্রধানত তিনটি কারণে আমার এই খেজুরের বীজ রোপণ করা। সেগুলো হলো, ফরিদপুরের ঐতিহ্যকে ধরে রাখা, শহরের সৌন্দর্য বৃদ্ধি করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

শিক্ষক নুরুল ইসলাম বলেন, শুরু করেছি রোড ভিাইডারের মধ্যে বীজ রোপণের মাধ্যমে। বীজ থেকে চারা গজালে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।আগামি কিছুদিনের মধ্যে সড়কের পাশেও দেশি খেজুরের বীজ রোপণ করা হবে।

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন শিক্ষক নুরুল ইসলাম, যিনি প্রতি মাসে একটি ভালো কাজ করে থাকেন। তার সুনাম মানুষের মুখে মুখে। এইসব ভালো কাজের অংশ হিসেবে তিনি ফরিদপুরের পদ্মাপাড়ে “দয়া করে নদীতে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলবেন না, নদী না বাঁচলে আমরা বাঁচবো না, নদী বাঁচলে আমরা বাঁচবো” এই স্লোগান সম্বলিত দুটি স্থায়ী বিলবোর্ড স্থাপন করেছেন।

মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও নদীর দূষণ রক্ষার্থে তিনি ফরিদপুরের ধলার মোড় পদ্মা নদীর পাড়ে ১টি ও ভাজন ডাঙ্গা ভুঁইয়া বাড়ির ঘাটে ১টি বিলবোর্ড স্থাপন করেছেন। দেশে করোনার প্রভাবে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে, তখন তিনি ফরিদপুর শহরের দরিদ্র দিনমুজুর, রিকশাচালক, চা বিক্রেতা, নরসুন্দর ও খেটে খাওয়া প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তিনি রিকশা চালকদের মধ্যে সকালের নান্তা বিতরণ করেছেন, রিকশাচালক ও ভিক্ষুকসহ অর্ধশত ব্যক্তিকে দুপুরে চাইনিজ খাইয়েছেন, দুঃস্থদের মাঝে সেমাই, চিনি ও গুড়া দুধ বিতরণ করেছেন, মাদ্রাসায় ছাত্রদের সহযোগিতা করা, এক বৃদ্ধার ঈদের যাবতীয় খরচ বহন করেছেন, শহরে রোপণ করেছেন ২০টি কৃষ্ণচূড়া ও রাধাচূঁড়ার চারা। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় রোপণ করেছেন ১ হাজার ১০০টি তালের বীজ।

শিক্ষক নুরুল ইসলাম আরো জানান, এ বছর সকল ভালো কাজ মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। প্রতিমাসে একটি করে ভালো কাজ করবেন।

শিক্ষক নুরুল ইসলাম ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ফকির আব্দুর রহমানের ছেলে। তার অনেক দিনের স্বপ্ন, সমাজের জন্য কিছু করা। তাই প্রতিমাসে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status