ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 November, 2020, 3:08 PM

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী মালা খাতুন (৩২)।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মালা খাতুন বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকরাম।

পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আকরাম।

মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিনি নেশাগ্রস্ত।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status