ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ১৯ বছর পর ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুর বাসী
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Thursday, 26 November, 2020, 9:15 PM

দীর্ঘ ১৯ বছর পর ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুর বাসী

দীর্ঘ ১৯ বছর পর ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুর বাসী

দীর্ঘ ১৯বছর পর জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ ফরিদুল হক খান দুলালকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে ইসলামপুর বাসী।

উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জামালপুরের ইসলামপুর আওয়ামী লীগের ঘাঁটি এ আসনে  প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ এ আসনের পাঁচবারের এমপি ছিলেন।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।

তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। গত কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত হয়েছেন।


ফরিদুল হক খান দুলাল ১৯৫৬ সালে জানুয়ারি ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হবিবর রহমান খান উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মাতা মোসাম্মৎ ফাতেমা খানম গৃহীনি। সাত ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
 
তিনি ১৯৯০সনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদুল হক রাজনীতি জীবনে কারা বরণও করেছেন। এমপি নির্বাচিত হয়ে ইসলামপুরকে বদলে দিয়েছেন । তার উদ্যোগে ব্রহ্মপুত্র ও যমুনা ও নদীকে শাসন করে পশ্চিম ইসলামপুরবাসীর সারাজীবনের কান্না থামিয়েছেন।

এছাড়াও ১২ বছরে ব্রহ্মপুত্র নদের উপর ২০৪কোটি টাকা ব্যায়ে দুটি ব্রীজ, ‘শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নিত করণ, ১২টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিক, ৩টি পরিবার কল্যান কেন্দ্র্র, চরাঞ্চলের আইনশৃংঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘরবাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ইসলামপুর পৌরসভাকে ১ম শ্রেণীতে উন্নতিকরণ,ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, চরাঞ্চলের সড়ক পাকা করে পূর্বাঞ্চলে রুপদান,বয়স্ক বিধবা ভাতা শতভাগ নিশ্চিত করণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মান সহ ইসলামপুরকে ঢেলে সাজাতে উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আলহাজ ফরিদুল হক খান দুলালকে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আঃ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা সহ ইসলামপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status