|
জামালপুরে র্যাবের অভিযান, ৮ জুয়ারিকে আটক করে জরিমানা
লিয়াকত হোসাইন লায়ন
|
|
জামালপুরে র্যাবের অভিযান, ৮ জুয়ারিকে আটক করে জরিমানা জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হিরক কুমার দাসের উপস্থিতিতে ২৪ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে বকুলতলা এলাকায় বাংলাদেশ মিনিষ্ট্রিয়াল কর্মচারী সমিতি ক্লাব ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ১৮৬৭ সালের জুয়া আইনের ০৪ ধারায় জুয়া খেলার অপরাধে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৯৭ টাকা, তাস ৩৪ বান্ডিল ও ১০টি টালি খাতা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিরক কুমার দাস আটজনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানার দন্ড দেন। র্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্পাদনায়: খালেদ সুজন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
