ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হবে : তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 9:59 PM

২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হবে : তথ্যমন্ত্রী

২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হবে : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের পথে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

চট্টগ্রামে কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল আগামী বছর চালু হবে, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চট্টগ্রামেও মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যদি অব্যহত থাকে তাহলে ২০৪১ সাল নয় তার অনেক আগেই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে ।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।

এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ন আহ্বায়ক অ্যাড. আব্দুল বাসেত মজুমদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাড. রতন কুমার রায়, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাড. আবু মো. হাশেম প্রমূখ।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status