ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হরিণাকুন্ডতে ডোবায় পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2020, 10:05 PM

হরিণাকুন্ডতে ডোবায় পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

হরিণাকুন্ডতে ডোবায় পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডতে পানিতে ডুবে মারা গেছে তৌফিক নামে ১৮ মাস বয়সের এক শিশু। নিহত তৌফিক উপজেলার কুল্লাগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পিছনে একটি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, নিহত ওই শিশুটির মা সকালে রান্না করছিলেন। সেসময় শিশুটি মায়ের পাশেই খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।


পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ পাওয়া যায়। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status