ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্মচারী চিকিৎসা সামগ্রী চোরাচালানের সময় আটক
মো: জাহিদ হাসান মিলু
প্রকাশ: Thursday, 26 November, 2020, 10:11 PM

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্মচারী চিকিৎসা সামগ্রী চোরাচালানের সময় আটক

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্মচারী চিকিৎসা সামগ্রী চোরাচালানের সময় আটক

ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সামগ্রী চোরাচালানের সময় হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ পদে কর্মরত রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সহায়তায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর হাসপাতালের চিকিৎসা সামগ্রী অবৈধভাবে বিক্রয়ের উদ্দ্যেশে বাইরে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের বিপরীত দিকে বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রুহুল আমিন (৩৫) কে আটক করে।

এসময় আটককারীর কাছ থেকে হ্যান্ডগেøাবস ৩৯৫ পিচ,  লাইন সেট ৯৭ পিচ, টেপ ব্যান্ডেজ ১৩ পিচসহ মোট ২৬ হাজার ৪’শ ৮৫ টাকার চিকিৎসা সামগ্রী উদ্ধার করে।

হাসপাতালের চিকিৎসা সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়ার সময় হাতে নাতে রুহুল আমিনকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার শাহা।

এসময় রুহুল আমিনকে আটক করে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

কিভাবে হাসপাতালের চিকিৎসা সামগ্রী বাইরে যাচ্ছে তা তদন্ত করা হবে ও জব্দকৃত মালামালের ভিত্তিতে আটককারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে বলে জানান ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম চয়ন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কায়ুম খান, ঠাকুরগাঁও স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মতর্কারাসহ গোয়েন্দা সংস্থার এবং পুলিশ সদস্যরা।


সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status