ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাগমারায় গোপালপুর মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 9:15 PM

বাগমারায় গোপালপুর মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগমারায় গোপালপুর মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।


সোমবার বেলা ১১ টার দিকে মাদ্রাসা চত্বরে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় । ইতোপুবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাদ্রাসায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ শেষে করে।

একই ভাবে এবারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে “নিবার্চিত বেসরকারী মাদ্রাসা সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।

ভিত্তিপ্রস্তর কালে উপস্থিত ছিলেন, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ আবুর হোসেন সরদার, গভনিং বডির সদস্য আফাজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা শাহ রেজা ইমন, নাহিদ হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ  ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status