ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বড়দিন উপলক্ষে আয়ারল্যান্ডে লকডাউন শিথিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 12:11 PM

বড়দিন উপলক্ষে আয়ারল্যান্ডে লকডাউন শিথিল

বড়দিন উপলক্ষে আয়ারল্যান্ডে লকডাউন শিথিল

কয়েকদিন পরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। গেল কিছুদিন ধরে আয়ারল্যান্ডে শিথিল রয়েছে লকডাউন। আর তাই বড়দিনের কেনাকাটায় জমে উঠেছে দেশটির শপিং মলগুলো। উৎসব ঘিরে রাতের আয়ারল্যান্ডও সেজেছে নানা রংয়ে।

করোনা মহামারির কারণে বছরজুড়ে প্রতিটি উৎসবই ছিল মলিন। তবে সেই মলিনতা দূর করতে বড়দিন সামনে রেখে এবারের আলোকসজ্জার রংটা একটু বেশি-ই আয়ারল্যান্ডে। দিনের বেলায় শপিংমলে ভিড় কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে মহামারিকে।

২৫ ডিসেম্বর বড়দিন। তবে উৎসব শুরু হয় মূলত ডিসেম্বরের শুরু থেকেই। তবে হরেক রকমের আলোকসজ্জার রাতের শহর দেখতে প্রতি বছর যে ভিড় থাকতো, এবার তেমনটা নেই বললেই চলে। তারপরও নানা রংয়ের আলোর ছটায় প্রকৃতি যেন হেসে আমন্ত্রণ জানাচ্ছে বড়দিনের উৎসবের।

স্থানীয় কয়েকজন জানান, করোনার কারণে এবার আলোকসজ্জায় কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে। সেই সাথে উৎসবে কিছুটা ভাটা পড়েছে।

আলোর ফোয়ারার এই বর্ণিল রূপে একটু হলেও বাড়তি আনন্দে মনের খোরাক জোগাবে খ্রিস্টধর্মের বড়দিনের উৎসব। এ বছর করোনা মহামারিতে উৎসবে কিছুটা ভাটা পরলেও সামনের বছর হবে এই আলোর মতই রঙিন, এমনটাই প্রত্যাশা সবার।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status