ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সানি লিওনের ছেলের ‘বাবা’ হওয়া নিয়ে যা বললেন হাশমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 12:04 PM

সানি লিওনের ছেলের ‘বাবা’ হওয়া নিয়ে যা বললেন হাশমি

সানি লিওনের ছেলের ‘বাবা’ হওয়া নিয়ে যা বললেন হাশমি

সাতপাকে বাধা পড়েননি কোনওদিন, অথচ ২০ বছরের ছেলের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন! - এমন খবরে রীতিমত হাস্যরসের সৃষ্টি হয়েছে ইন্টারনেট জুড়ে।

তবে এ নিয়ে মুখ খুলেছেন ইমরান হাশমি নিজে। এই ছেলের সঙ্গে কোনোরকম সম্পর্ক থাকার কথা অস্বীকার করলেন ‘মার্ডার’ তারকা। তবে মন্তব্য করেননি ‘জিসম টু’ অভিনেত্রী।

এই সংক্রান্ত একটি নিউজ আর্টিকেল টুইট করে ইমরান হাশমি লেখেন, 'আমি খোদার নামে শপথ করে বলছি, ও আমার সন্তান নয়।'

অভিনেতার পোস্টে অনুরাগীরা মন্তব্য করে অভিনেতার প্রতি সমর্থন জাহির করে। অনেকেই বলেন, এই সব ভুলভাল বিষয়কে বেশি পাত্তা না দিতে। কেউ আবার লেখেন, ভীষণ মজার ব্যাপার। অনেকেই এই খবরকে দিনের ‘সেরা জোক' বলে উল্লেখ করেছেন।

জানা যায়, ভারতে ২০ বছরের এক যুবকের বাবা-মায়ের নামের জায়গায় বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওনের নাম এসেছে। কলেজ এডমিট কার্ডে ইমরান হাশমি ও সানি লিওনের নাম আসায় ওই যুবককে নিয়ে কৌতুকের সৃষ্টি হয়।

আসলে বিহারের ওই ছাত্রটি ভারতের 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীন মুজাফরনগরের একটি কলেজের শিক্ষার্থী। বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নন। উত্তর বিহারের বাসিন্দা ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এই কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটি নিজেও এমন কুকর্মে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।

সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে।     
     
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status