ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিজনেস ইনকিউবেশন সুবিধা পাবে ১ লাখ নারী উদ্যোক্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:26 PM

বিজনেস ইনকিউবেশন সুবিধা পাবে ১ লাখ নারী উদ্যোক্তা

বিজনেস ইনকিউবেশন সুবিধা পাবে ১ লাখ নারী উদ্যোক্তা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ১ লাখ তরুণ ও নারী উদ্যোক্তাকে বিজনেস ইনকিউবেশন সুবিধা প্রদান করবে।

এ লক্ষ্যে সোমবার বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে বিসিক।

মতিঝিলে বিসিক সচিব মো. মফিদুল ইসলাম ও বিআইআইডি’র প্রধান নির্বাহী কমর্কতা মো. শহীদ উদ্দিন আকবর আজ নিজ নিজ সংস্থার পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

বিসিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ভিত্তিক আধুনিক ব্যবসা উন্নয়ন সেবাসমূহ প্রবর্তনের মাধ্যমে উদ্যোক্তাদের আরো উন্নত সেবার অংশ হিসাবে ইনকিউবেশন, প্রোট্রো-টাইপিং, কো-ওয়ার্কিং স্পেস এবং মেন্টরশিপের মত ব্যবসা সহায়তা সেবা প্রদান করা হবে।

পাইলট ভিত্তিতে গোপালগঞ্জ এবং নরসিংদী জেলার আওতাধীন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংশ্লিষ্টদের উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের এই সেবা প্রদান করা হলেও বিসিকের সকল কার্যালয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা উন্নয়ন সহায়তা পাওয়া যাবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status