ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:28 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।

সুইজারল্যান্ডের লিওনে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হয় নকআউটের প্রতিপক্ষ নির্ধারণ। এখানে আটালান্টাকে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এফসি পোর্তোর বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। আরেক ম্যাচে লড়বে সেভিয়া ও বরুসিয়া ডর্টমুন্ড।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাৎসিওকে। এছাড়া বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট চেলসি লড়বে শেষ আটের টিকেট পেতে। এছাড়া ‘ডি’ গ্রুপের সেরা দল লিভারপুলের প্রতিপক্ষ আরবি লাইপজিগ।

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় মুখোমুখি যারা-

বরুসিয়া মনশেনগ্লাডবাখ-ম্যানচেস্টার সিটি

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

অ্যাথলেটিকো মাদ্রিদ-চেলসি

লাইপজিগ-লিভারপুল

এফসি পোর্তো-জুভেন্টাস

বার্সেলোনা-পিএসজি

সেভিয়া-বরুসিয়া ডর্টমুন্ড

আটালান্টা-রিয়াল মাদ্রিদ
     
   
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status