ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভারতে লাভ জিহাদ আইনে নারী গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:32 PM

ভারতে লাভ জিহাদ আইনে নারী গ্রেপ্তার

ভারতে লাভ জিহাদ আইনে নারী গ্রেপ্তার

ভারতের বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইনে প্রথম এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই তার গর্ভপাত ঘটেছে বলে ওই নারীর পরিবারের সদস্যরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফকে রোববার জানিয়েছেন।

মুসকান জাহান নামে ২২ বছরের ওই তরুণীকে উত্তর প্রদেশের মুরাদাবাদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার স্বামী রশিদকে গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। মুসকানকে ধর্মান্তরিত করে বিয়ে করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুসকান শনিবার তার শ্বাশুড়িকে টেলিফোনে জানিয়েছেন, তার রক্তপাত হয়েছে এবং তিনি সন্তানকে হারিয়েছেন।

মুসকানের শ্বাশুড়ি দাবি করেছেন, তার বিশ্বাস তিন মাসের গর্ভবতী পুত্রবধূর গর্ভপাত ঘটাতে আটককেন্দ্রের কর্মীরা ইনজেকশন দিয়েছে। কারণ সে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে এক জন মুসলমানকে বিয়ে করেছে।

তিনি বলেন, ‘এই পৃথিবীকে দেখার আগেই নিষ্ঠুর পৃথিবী এই শিশুটিকে বিদায় করে দিয়েছে।’

মুসলমানরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের বিয়ে করে ধর্মান্তরিত করছে বলে ভারতের কট্টরপন্থি বিভিন্ন হিন্দু সংগঠনগুলো অভিযোগ করে আসছে। বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত করার এ প্রক্রিয়াকে ‘লাভ জিহাদ’ বলে অ্যাখ্যা দিচ্ছে তারা। রাজ্যে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি বিয়ের উদ্দেশ্যে ধর্মান্তর বন্ধে গত ২৪ নভেম্বর অধ্যাদেশ জারি করে। ধর্মান্তর করানোর অভিযোগ প্রমাণিত হলে ক্ষেত্রবিশেষে ১০ বছরের সাজার বিধান রাখা হয়েছে এতে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status