রেলওয়ের পাকশী বিভাগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৮৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত যাত্রীবাহী পাঁচটি আন্তঃনগর ট্রেন থেকে ৮৮ হাজার ৫৮০ টাকা আদায় করেন।
টিকিট ছাড়া ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।