ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী মহানগর পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক মশিউর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:24 AM

রাজশাহী মহানগর পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক মশিউর

রাজশাহী মহানগর পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক মশিউর

গত নভেম্বর মাসে রাজশাহী মহানগর পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক হয়েছেন মশিউর রহমান। সোমবার (২১ ডিসেম্বর) আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন নগর কমিশনার আবু কালাম সিদ্দিক।

মশিউর রহমান পরিদর্শক (তদন্ত) হিসেবে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত। নভেম্বরজুড়ে মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয়।

আরএমপি সদর দফতর কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে (ওসি) নির্দেশ দেন।

তিনি বলেন, রাজশাহীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের ব্যাপারে কারো সঙ্গে আপস নেই।

এছাড়া করোনা পরিস্থিতিতে রাজশাহী নগরীতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশনা দেন তিনি।

প্রসঙ্গত, ২০০৭ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশে যোগদান করেন মশিউর রহমান। ২০১৭ সালে তিনি পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিনি আরএমপিতে ২০১৮ সাল থেকে কর্মরত আছেন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানায় যোগদানের আগে মশিউর রহমান পরিদর্শক (তদন্ত) হিসেবে রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের জাতিসংঘ মিশন সুদান-দারফুরেও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status