ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শাহরাস্তিতে গরুসহ তিন চোর আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:27 AM

শাহরাস্তিতে গরুসহ তিন চোর আটক

শাহরাস্তিতে গরুসহ তিন চোর আটক

চাঁদপুরের শাহরাস্তিতে গরুসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে খাজা আহাম্মদ (২৪), দোয়ালিয়া পোদ্দার বাড়ির মৃত আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২২) এবং কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজী বাড়ির মৃত সোলেমানের ছেলে আলম (৩০)।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর ৪নং ওয়ার্ডের নতুন মিজি বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী রেহেনা আক্তারের একটি লাল রংয়ের গরুর বাছুর বাড়ির সম্মুখের পাকা রাস্তার পাশে বাঁধা ছিল। ঘটনার দিন ওই স্থানে কোনো লোকজন না থাকায় একদল চোর সংঘবদ্ধ হয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাছুরটি উঠিয়ে নিয়ে যায়।

ওই সময় রেহেনা আক্তার চোরদের বাছুরটি নিয়ে যেতে দেখে চিৎকার দিতে থাকে। তার চিৎকারে চোরের দল দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মেহের ডিগ্রি কলেজ গেট এলাকায় তাদের আটক করে। এই সময় স্থানীয় জনতা তাদের মারধর করে।

সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঈনুল হোসেন, চৌধুরী আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় গরুটির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, আটকদের নামে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status