ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় মারা গেলেন এই বলিউড নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 4:09 PM

করোনায় মারা গেলেন এই বলিউড নায়িকা

করোনায় মারা গেলেন এই বলিউড নায়িকা

করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। তিনি বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার নায়িকা শ্রীপদা। মূলত, ভোজপুরি ভাষার সিনেমায় অভিনয় করেন তিনি। গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বেশ কিছু দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শ্রীপদা। তবে শেষ লড়াইয়ে তিনি হেরে গেলেন। তাঁর মৃত্যুতে ভোজপুরি ও বলিউড ছবির দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রীপদার ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। মুম্বাইয়ের সিআইএনটিএ–এর (সিনে অ্যান্ড টিবি আর্টিস্টস অ্যাসোসিয়েশন) সাধারণ সম্পাদক অমিত বহেল শ্রীপদার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ এতটাই ভয়ংকর যে, বহু মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে। শ্রীপদা তাদের মধ্যে একজন। তিনি আমাদের জগতের প্রবীণ সদস্য ছিলেন। দক্ষিণের পাশাপাশি তিনি হিন্দি ভাষার ছবিতেও দারুণ সব কাজ করেছেন। তাঁকে হারানো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

শ্রীপদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোজপুরি সুপারস্টার রবি কিষণ। ২০১৫ সালে ভোজপুরি ‘মুক্তি’ ছবিতে রবি কিষণের সঙ্গে কাজ করেছিলেন শ্রীপদা। রবি কিষণ বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। তিনি আমার সহ-অভিনেত্রী ছিলেন। একজন ভালো মানুষ ছিলেন। তাঁর ব্যবহার ছিল অমায়িক আর নম্র।’

শ্রীপদা ১৯৭৮ সালে ফিল্মে কাজ শুরু করেন। বিনোদ খান্নার সঙ্গে ‘ধর্ম সংকট’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া শ্রীপদা ধর্মেন্দ্র, গোবিন্দার মতো সুপারস্টারের সঙ্গেও কাজ করেছেন। তাঁর অভিনীত ছবির সংখ্যা ৬৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status