|
সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি
নতুন সময় ডেস্ক
|
![]() সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা ভঙ্গ করেন সুজন। যার কারণে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার নামের পাশে। ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এ শাস্তি দেয়া হয়েছে। অভিযোগ মেনে নেয়ায় বিসিবির এ পরিচালকের বিরুদ্ধে আর শুনানির প্রয়োজন পড়েনি। অন্যদিকে ১২ ফেব্রুয়ারি বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ জয়ের পর হেলমেট খুলে সেটা ব্যাট দিয়ে আঘাত উল্লাস করায় শাস্তি পেতে পেয়েছেন শেখ মেহেদী। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। একই ম্যাচে বিসিবির নীতি ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ক্যারিবীয় ব্যাটার পুরানকে । তাকে দুটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। একইদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাকে একটি ডিমেরিট পয়েন্টের দেয়ার পাশাপাশি ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ তিন ক্রিকেটারই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। যার কারণে শুনানির প্রয়োজন পড়েনি তাদের বিরুদ্ধেও। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সরকারের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের ঐকমত্য, ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬%, মূল্যস্ফীতি বাড়তে পারে ১০.৯%: আইএমএফ
বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতির চাপ বাড়ার শঙ্কা আইএমএফের
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ড. সবুর খানের মতবিনিময়
