ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ইফতার বিক্রিতে ব্যস্ত মাহি
প্রকাশ: Saturday, 25 March, 2023, 11:37 AM

ইফতার বিক্রিতে ব্যস্ত মাহি

ইফতার বিক্রিতে ব্যস্ত মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তান সম্ভবা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন।

গেল সপ্তাহেই ওমরাহ পালন করে এসেছেন তিনি। দেশে আসার পরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল এই অভিনেত্রীকে। যদিও গ্রেপ্তারের দিনেই জামিনে মুক্ত হন মাহি।

সেই আলোচনা শেষ হতে না হতেই এবার ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। রমজানের প্রথম দিনেই (২৪ মার্চ) নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত রয়েছেন অগ্নিকন্যা খ্যাত এই নায়িকা।

প্রসঙ্গত, ২০২২ সালে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। তার রেস্টুরেন্ট, নাম ফারিশতা।

সেখান থেকেই বিকেল প্রায় ৪টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ইফতার বিক্রির দৃশ্য। এ সময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status