|
আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
নতুন সময় প্রতিনিধি
|
![]() আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ -সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন- জসিম তালুকদার (৪৫) ও তার নাতিন- ইয়াসিন (৫)। আহতরা সবাই মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
