|
বৃহস্পতিবার সারাদিন যেসব এলাকায় গ্যাস থাকবে না
নতুন সময় প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার সারাদিন যেসব এলাকায় গ্যাস থাকবে না ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এই সময়সীমায় সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বুধবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ি, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায়। এ ছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
