ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 8:51 PM
সর্বশেষ আপডেট: Thursday, 14 August, 2025, 4:24 PM

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ ১৩ আগষ্ট বুধবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের এক
প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।জানা যায়, কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গত ১০ আগষ্ট থেকে চলমান নিয়োগ কার্যক্রমের আজ ১৩ আগস্ট দুপুর পর্যন্ত চলমান ছিলো। মাঠ পর্যায়ে কুড়িগ্রাম জেলার পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রায় ২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করে।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেটের বাহিরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে একটি দালাল চক্র এরূপ সংবাদের ভিত্তিতে গত ১০ তারিখ ২০২৫ তারিখ ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র সহ দালাল চক্রের ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
 গ্রেফতারকৃতরা হলেন কচাকাটা থানাধীন নারায়নপুর কুলামুয়া কালার চর এলাকার মোঃ নুরনবী ইসলাম (১৮), কচাকাটা মাদারগঞ্জ এলাকার মোঃ হজরত আলী (৪৮) ও গাইবান্ধা ফুলছড়ি এলাকার মোঃ সোলায়মান মিয়া (৫০)। 

এছাড়াও মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জ্বাল করায় আরো ২ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় রাজারহাট কিশামত পাইকপাড়া এলাকার মোঃ নাহিদ মিয়া (১৯) ও নিয়োগ সংক্রান্ত জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জ্বাল করে কৃতকার্য হওয়ার চেষ্টা করায় ফুলবাড়ী আতিয়াবাড়ি এলাকার মোঃ রাকিবুল হাসান রাকিব (১৯) কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়োগ সংক্রান্তে অসৎ উপায় অবলম্বন করায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ে কার্যক্রম সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। আমরা ইতিপূর্বে কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছি। এবার নিয়োগেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status