ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 25 August, 2025, 6:12 PM

ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা ও অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন। 

শিক্ষক প্রতিনিধি আলক্তগীন সরকার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, অভিভাবক ও চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আফসার উদ্দিন।

এর আগে নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা এবং পরে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

যাদের চিন্তা, চেতনা ও  ত্যাগের বিনিময়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status