ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নানা আয়োজনে রাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 6 September, 2025, 5:14 PM

নানা আয়োজনে রাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

নানা আয়োজনে রাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাউসিয়া কমিটি ও এলাকার ধর্মপ্রান মুসলিম সমাজের উদ্যােগে  যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাউসিয়া কমিটির  উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা বাজার ও সেনা ক্যাম্পের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি সদস্য নুরুল আলম, গাউছিয়া কমিটির সভাপতি  ফজল কাদের, রাজস্থলী  হাসপাতাল জামে মসজিদের ঈমাম  ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক  হাফেজ মাওলানা জাহেদুল আলম, হাজী পাড়া জামে মসজিদের ঈমাম  মৌলনা মোস্তফা , সাংগঠনিক সম্পাদক,কুসুম, ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে  রাজস্থলী ঐতিহ্য   বাজার প্রাঙ্গণে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status