ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 18 September, 2025, 1:09 PM

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

ভারতে পাচারের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। 

গতকাল রাতে  সাতক্ষীরার কলারোয়ার উপজেলা  মাদরা সীমান্তের তেতুলিয়া নামক স্থান থেকে আসামি বিহীন এ'মার্কিন ডলার জব্দ কারাহয়। সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জানান,  গোপন সংবাদের ভিত্তিতে  বিজিবির একটি দল মাদরা সীমান্তে অভিযান পরিচালনা করে। 

অভিযানে ভারতে পাচারের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তার হাত থেকে ১টি পলিথিন ব্যাগ ফেলে  পালিয়ে যায়। পরে বিজিবির  সদস্যরা  চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভেতর ১শ ডলারের নোটের ৩টি বান্ডিল ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে।

উদ্ধারকৃত মার্কিন ডলার আদালতের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status