|
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মানববন্ধন মানববন্ধনে তারা দোষীদের শাস্তি, বিবিএ ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানকে অপসারণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিবিএ ফ্যাকাল্টির ডিন ড. মোস্তফা মাহমুদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেন। ১৩ নভেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় বিবিএ ও আইন বিভাগের ক্রিকেট ম্যাচ চলাকালে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন এবং কিছু ভাঙচুরের ঘটনাও ঘটে। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের দাবি—সহিংসতায় জড়িত বিবিএ বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। ল’ ক্লাবের প্রতিনিধিরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তা না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রনজিত শাহা জানান, ঘটনাটি তদন্তে দশ সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে এবং উভয় পক্ষকে ডেকে বক্তব্য নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এদিকে এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আভ্যন্তরীণভাবে সমাধানের আশ্বাস দিয়েছে, এবং এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
