|
ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মো: মাসুম বিল্লাহ, ভাণ্ডারিয়া
|
![]() ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিদ্যালয় সকল শিক্ষার্থীদের চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা, ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা সেবা ফাউন্ডেশনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক ওয়াসিম মানান উৎপল জোমাদ্দার, মোঃ মিজার, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রামগঞ্জ পৌরসভার নতুন কর নির্ধারণ নিয়ে বিতর্ক: সাময়িক স্থগিত করলেন সাংসদ শাহাদাত হোসেন সেলিম
দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ
আইইবিতে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে অটোক্যাড প্রশিক্ষণ শুরু
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সুইপারের মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে প্রশংসায় ভাসছেন ডিসি
