|
নাঙ্গলকোটে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে ও বিজয় দিবসের র্যালী অনুষ্ঠিত
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন ,নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে ও বিজয় দিবসের র্যালী অনুষ্ঠিত বিজয় র্যালী শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমীন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত নয়। ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, এরপর দীর্ঘ ১৭ বছর আমার জীবন যৌবন কেটেছে কারাগারে। দলের প্রয়োজনে এবং কুমিল্লা ১০ আসনের উন্নয়নে সব সময় মাঠে ছিলাম। গত ৩ নভেম্বর দল থেকে যে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, সেখানে আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বঞ্চনা আমার সাথে মুনাফেকি। তা নাঙ্গলকোটের মানুষ যেমন জানে, সারা বাংলাদেশের মানুষও জানে। মনোনয়ন বঞ্চনার পর আপনারা লাগাতার আন্দোলন করে দলের কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি দলের চূড়ান্ত মনোনয়ন আপনাদের পক্ষে আসবে। বিজয় র্যালী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে বটতলায় গিয়ে শেষ করে। এসময় নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
