ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার
তুষার হাওলাদার,কলাপাড়া
প্রকাশ: Thursday, 18 December, 2025, 11:51 AM

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত একটার দিকে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল বিকাল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই পর্যটকের লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সময় ভিতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিলো বলে জানায় পুলিশ। ঘটনার আগে থেকেই পলাতক রয়েছে ওই নারীর স্বামী পরিচয় দেয়া আরিফ। মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status