ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
'সিরিয়াল কিলার ছোট সাজ্জাদ' ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 18 December, 2025, 11:59 AM

'সিরিয়াল কিলার ছোট সাজ্জাদ' ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত

'সিরিয়াল কিলার ছোট সাজ্জাদ' ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত

'সিরিয়াল কিলার ছোট সাজ্জাদ' ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত

'সিরিয়াল কিলার ছোট সাজ্জাদ' ও তার স্ত্রী তামান্নার জামিন স্থগিত

চট্টগ্রামের আলোচিত সিরিয়াল কিলার সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আকতার তামান্নাকে খুনের সাত মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন উচ্চ আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এর আগে মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ। আর চারটি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না।

পুলিশ ও আদালত সূত্র জানায়, জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও হত্যাসহ আটটি মামলা রয়েছে।

গত সেপ্টেম্বরে সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা দুজন জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছায়। চট্টগ্রাম কারাগারে একের পর এক মামলায় সাজ্জাদের জামিননামা এলেও সাজ্জাদ এখন আছেন রাজশাহী কারাগারে। আর তার স্ত্রী শারমিন তামান্না রয়েছেন ফেনী কারাগারে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হকের বরাত দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, খুনের সাত মামলায় সেপ্টেম্বরে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রীর তামান্না। গত সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা আসার পর বিষয়টি জানাজানি হয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে, একপর্যায়ে তাকেও পুলিশ গ্রেপ্তার করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status