|
গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্মরত কর্তব্যরত পুলিশ সদস্যগণ ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা প্রথমে হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, ওই যুবক কেন হাসপাতালে চাকু নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
