|
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
এস্এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক আটক বাংলাদেশী নাগরিক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জয়ধরখালি এলাকার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সানি মাই (২৭)। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া শুক্রবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতগামী কিংবা ভারত থেকে বাংলাদেশে আগত পাসপোর্টধারী যাত্রীদের প্রতিনিয়ত চেকিং করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ থেকে ভারতগামী বাংলাদেশী নাগরিক সানি মাইকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিটেকটরের মাধ্যমে চেকিংকালে তার কাছে ধাতব দ্রব্য থাকার বিষয়টি অবগত হওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানি মাই তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করলে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করা হয়। এ সময় তার পায়ুপথ হতে ২৩১.৮১ গ্রাম ওজনের ২টি বাংলাদেশী খাঁটি স্বর্ণের বার পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬ শত টাকা যা চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষীত ও ঘোষিত। অধিনায়ক আরো জানান, আটককৃত স্বর্ণ পাচারকারী সানি মাইকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন সীমান্তে যে কোন অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্কাবস্থায় রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
