|
যশোর কোতোয়ালী থানার বিতর্কিত ওসি ফারুকের বিদায় নতুন ওসি মাসুম খাঁন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর কোতোয়ালী থানার বিতর্কিত ওসি ফারুকের বিদায় নতুন ওসি মাসুম খাঁন বিদায়ী ওসি ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এসব বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এর আগে তাকে শোকজও করা হয়েছিল।সর্বশেষ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। জেলা পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
