|
প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। তাদের সম্পর্ক বাবা-মা ও সন্তান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ ২ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
