|
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা, ছেলেসহ নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা, ছেলেসহ নিহত ৫ টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর ধলাটেংগর এলাকায় রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান টাঙ্গাইল রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান। নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূর্বনিশপাড়া গ্রামের নারগিস বেগম (৩২) ও তার শিশু সন্তান নিরব (১২), বেয়াইন দুলা বেগম (৫০) এবং একই এলাকার সুলতান (২৮) ও রিফা খাতুন(২০)। তাদের পরিচয় নিশ্চিত করেন এসআই মিজানুর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
