|
রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৯ জন শ্রীঘরে
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৯ জন শ্রীঘরে রামগঞ্জ থানাসূত্রে জানা যায়, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত রামগঞ্জ পৌর এলাকার নন্দনপুর ও ভাদুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জসীম উদ্দিন, আবু সালেহ, শাকিল, ইউসুফ, মনির হোসেন ও মোমিন হোসেন। তাদের মধ্যে জসীম উদ্দিন, আবু সালেহ, শাকিল ও ইউসুফের কাছ থেকে মোট ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মনির হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং মোমিন হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে পৃথক বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইসমাইল হোসেন ও সুজনকে আটক করা হয়। এছাড়া ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী ইকবাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
