ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ চালু
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 5:57 PM

দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ চালু

দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ চালু

নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনে সাধারণ মানুষকে অভ্যস্ত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ক্যাশলেস বুথ চালু করেছে পূবালী ব্যাংক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে স্থাপিত এ বুথে গ্রাহকদের নগদ টাকা ছাড়াই বিভিন্ন ধরনের ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালার বোয়ালখালী বাজারে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও এজিএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপশাখার প্রধান পিও ইভান ত্রিপুরা। এ সময় বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই বুথটিতে আগ্রহী গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হচ্ছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতার বিষয়েও গ্রাহকদের ধারণা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ বলেন, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন এখন সময়ের দাবি। ক্যাশলেস লেনদেনে টাকা বহনের ঝুঁকি যেমন কমে, তেমনি দ্রুত ও সহজে অর্থ স্থানান্তর করা যায়। একই সঙ্গে লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাও সহজ হয়।

তিনি বলেন, শুধু প্রযুক্তি চালু করলেই ক্যাশলেস লেনদেন বাড়বে না; সাধারণ মানুষকে এর ব্যবহার সম্পর্কে জানাতে হবে এবং তাদের আস্থা তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই বুথের মাধ্যমে গ্রাহকদের সরাসরি হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকি কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ ও অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ক্যাশলেস পদ্ধতি ব্যবহার বাড়লে লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।

বোয়ালখালী বাজারে স্থাপিত বুথে এসে গ্রাহকরা নিজেরাই বিভিন্ন ডিজিটাল লেনদেনের পদ্ধতি সম্পর্কে জানতে ও ব্যবহার করে দেখতে পারছেন। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দীঘিনালার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের বিষয়ে সচেতনতা ও আগ্রহ আরও বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status